1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার বরগুনায় মৃত শিক্ষিকার নামে ১৩ মাসের বেতন-ভাতা সোনালী আঁশে কৃষকের হাসি: চুয়াডাঙ্গায় বাম্পার ফলন ও চড়া দামে উচ্ছ্বসিত পাটচাষিরা। জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মিলন হাওলাদার এর বিরুদ্ধে নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে গ্রামসরকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

গ্রামই রাষ্ট্রের মূল শক্তি—এই চেতনা ধারণ করে গ্রামভিত্তিক গণতন্ত্রকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয়ে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হলো গ্রামসরকার প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। রোববার (১লা ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় কুষ্টিয়া সদর আসনের ১৩টি ইউনিয়নের অন্তর্গত ১৪৯টি গ্রামের গ্রামসরকার প্রধান ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। প্রতিনিধি সভার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা গ্রামসরকার প্রধান শামসুল আলম স্বপন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক সেলিম মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন—গ্রামই দেশের প্রাণকেন্দ্র, আর গ্রামসরকারই প্রকৃত সরকার। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে কার্যকর গ্রামসরকার ব্যবস্থা পুনরায় চালু করা হবে, ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন,“গ্রামসরকার প্রধান ও সদস্যরাই জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এ সময় তিনি উপস্থিত প্রতিনিধিদের দোয়া কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন,“বিএনপি সবসময় তৃণমূলকে শক্তিশালী করে রাষ্ট্র পরিচালনার রাজনীতিতে বিশ্বাসী। গ্রামসরকার ছিল শহীদ জিয়ার যুগান্তকারী ও দূরদর্শী চিন্তার ফসল। এই ব্যবস্থার মাধ্যমেই জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব।”তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শামসুল আলম স্বপন বলেন,“গ্রামসরকার কেবল একটি প্রশাসনিক কাঠামো নয়, এটি গ্রামীণ সমাজের আত্মপরিচয় ও নেতৃত্বের প্রতীক। দীর্ঘদিন এই ব্যবস্থা বন্ধ থাকায় গ্রাম পর্যায়ে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। বিএনপি সেই শূন্যতা পূরণে আবারও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।”
সভা শেষে গ্রামসরকার প্রতিনিধিরা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রাণবন্ত আলোচনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও গণতন্ত্রমুখী অঙ্গীকারে ভর করে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভা কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com