1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার ভিউ

মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুরে বিএনপির প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বাদ আসর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতিসংসদ জেলা শাখার সভাপতি শামসুল আলম চৌধুরী বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন,
“কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর বেদনা ও অশ্রুসিক্ত হৃদয়ে তাঁকে স্মরণ করছি। তিনি ছিলেন ক্ষমতার অহংকারহীন, বিনয়ী ও মানবিক মানুষ। তাঁর অকাল প্রয়াণে শুধু একটি পরিবার নয়, গোটা জাতি হারিয়েছে এক সম্ভাবনাময় আলোকবর্তিকা। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর সততা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকারের পথে অবিচল থাকার শপথ নিচ্ছি।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ বলেন,
“কোকো ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান। তাঁর জীবন ছিল সততা ও বিনয়ের প্রতীক। আজ তাঁর ১১তম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।”
সভাপতির বক্তব্যে শামসুল আলম চৌধুরী বাবলু বলেন,
“আরাফাত রহমান কোকো ছিলেন ভদ্র, বিনয়ী ও মানবিক মানুষ। রাজনীতির বাইরে থেকেও তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি জিয়া রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com