1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
কুয়াকাটায় ফের মৃত্যু ডলফি,উপকূলীয় পরিবেশ নিয়ে বাড়ছে শঙ্কা। নেছারাবাদে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাফিন নামের একজন স্কুল ছাত্রের মৃ’ত্যু নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিক রবিউল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশে পক্ষপাতের অভিযোগ গরিবের পাশে দাঁড়ানোই অপরাধ? কলাপাড়ায় সমিতির চাপে বন্ধ ফার্মেসি। তজুমদ্দিনের বাদলীপুর গ্রামে গাছ কাটতে এসে রুনা আক্তার (১৪) নামের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি অভিযোগে নজরুল নামের এক ব্যক্তিকে আটক করেছেন তজুমদ্দিন থানা পুলিশ। তজুমদ্দিন উপজেলায় নতুন ভাবে কবি হিসেবে যুক্ত হয়েছে জিসান রনি। ভান্ডারিয়ায় ১৩ বছরের কিশোরের গেমসে আক্রান্ত হয়ে আত্মহত্যা পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
সংবাদ শিরোনাম:

শ্যামনগর মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স,ওসি খালেদুর রহমান।

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার ভিউ

এম মনিরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার বিস্তৃত জনপদ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান শ্যামনগর উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সততা, মেধা, বিচক্ষণতা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
জানা যায়, শ্যামনগর থানায় যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। ভুক্তভোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি সর্বদা সচেতন থেকে অভিযোগ শুনে দ্রুত সমস্যার সমাধান দিয়ে থাকেন।
স্থানীয়দের মতে, ওসি খালেদুর রহমান শ্যামনগর থানায় যোগদানের পর শান্তিকামী মানুষের মধ্যে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে সাধারণ মানুষের মুখে মুখে শোনা যায় তাঁর প্রশংসা।
ভুক্তভোগীরা জানান, প্রতিটি মহল্লা ও বস্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। জিডি ও মামলা করতে কোনো প্রকার অর্থ লেনদেনের প্রয়োজন হয় না। অনেকেই তাঁকে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি গত ০৬-১২-২০২৫ ইং তারিখে শ্যামনগর থানায় যোগদান করেন। তাঁর নেতৃত্বে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এলাকাবাসীর দাবি, তাঁর কঠোর অবস্থানের কারণে অপরাধী ও সন্ত্রাসীরা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
ওসি মোঃ খালেদুর রহমান বলেন, “আমরা বাংলাদেশ পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আমাদের সোনার বাংলাদেশ একদিন মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে।” তিনি ২০২৬ সালের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দনও জানান।
নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্যামনগর উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু বলেন, “ওসি খালেদুর রহমান সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। মানুষকে ভালোবাসা ও সেবা দিয়ে আপন করে নেওয়ার ক্ষেত্রে তাঁর তুলনা নেই। সকলের জন্য তাঁর দরজা ছিল উন্মুক্ত।”
তিনি আরও বলেন, ডামুড্যায় দায়িত্ব পালনকালে সেখানকার মাটি ও মানুষের কল্যাণে তিনি দিনরাত কাজ করে একজন সর্বজনবিদিত ও প্রশংসিত অফিসার ইনচার্জ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শ্যামনগর থানা এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই সৎ ও মানবিক অফিসার ওসি মোঃ খালেদুর রহমানকে জানানো হয়েছে হাজারো সালাম ও কৃতজ্ঞতা। পাশাপাশি তাঁর আগামীর পথচলার জন্য জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ওসি খালেদুর রহমান ২০০৫ সালে এসআই ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।তিনি যশোরের স্টেডিয়াম পাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com