1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার বরগুনায় মৃত শিক্ষিকার নামে ১৩ মাসের বেতন-ভাতা সোনালী আঁশে কৃষকের হাসি: চুয়াডাঙ্গায় বাম্পার ফলন ও চড়া দামে উচ্ছ্বসিত পাটচাষিরা। জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মিলন হাওলাদার এর বিরুদ্ধে নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ শিরোনাম:

সুন্দরবনে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৮ জেলেকে অপহরণের অভিযোগ,জলদস্যু নির্মূলে সশস্ত্র অভিযান প্রয়োজন।

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার ভিউ

বিশেষ প্রতিনিধি
সুন্দরবন থেকে ফিরে।

বহির্বিশ্বের সমাদৃত বাংলাদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু অন্তত ১৮ জন জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় সুন্দরবননির্ভর জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

অপহৃত জেলেদের ফিরে আসা সহযোগীরা জানান, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দরবনের অভ্যন্তরীণ মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় সশস্ত্র বনদস্যুরা নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে আত্মসমর্পণকৃত বনদস্যু শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান ও একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে চিনতে পারেন। তারা দুইজন ‘ডন বাহিনীর’ প্রধানের একনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন।

সূত্র জানায়, মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে তুলে নেয় দস্যুরা। এ সময় দুইটি নৌকা ছেড়ে দিয়ে একটি নৌকা নিয়ে যায় তারা। এছাড়া মালঞ্চ নদীর মাইশারকোল খাল থেকে দুইটি নৌকা থেকে দুইজন, একই নদীর উলোবাড়ি খাল থেকে দুইটি নৌকা থেকে দুইজন ও মামুন্দো নদীর রাজাখালী খাল থেকে তিনটি নৌকার তিন জনসহ কলাগাছি এলাকা থেকে তিনটি নৌকা থেকে তিনজন জেলেকে অপহরণ করা হয়। পরবর্তীতে আরো আটজনকে জিম্মি করে বনদস্যুরা। এসব জেলেদের অপহরণ করা হলেও নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তারা।

অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়।

জেলেদের দাবি, বন বিভাগের সব নিয়ম মেনে মাছ ধরলেও তারা বনদস্যুদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। ঘটনার পর নিরাপত্তাহীনতায় অনেক জেলে সুন্দরবনে মাছ ধরা বন্ধ করে লোকালয়ে ফিরে আসতে শুরু করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com