1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
কুয়াকাটায় ফের মৃত্যু ডলফি,উপকূলীয় পরিবেশ নিয়ে বাড়ছে শঙ্কা। নেছারাবাদে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাফিন নামের একজন স্কুল ছাত্রের মৃ’ত্যু নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিক রবিউল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশে পক্ষপাতের অভিযোগ গরিবের পাশে দাঁড়ানোই অপরাধ? কলাপাড়ায় সমিতির চাপে বন্ধ ফার্মেসি। তজুমদ্দিনের বাদলীপুর গ্রামে গাছ কাটতে এসে রুনা আক্তার (১৪) নামের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি অভিযোগে নজরুল নামের এক ব্যক্তিকে আটক করেছেন তজুমদ্দিন থানা পুলিশ। তজুমদ্দিন উপজেলায় নতুন ভাবে কবি হিসেবে যুক্ত হয়েছে জিসান রনি। ভান্ডারিয়ায় ১৩ বছরের কিশোরের গেমসে আক্রান্ত হয়ে আত্মহত্যা পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
সংবাদ শিরোনাম:

প্রচারণার প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘন, মনিরামপুরে দুই প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার ভিউ

হাফিজুর রহমান,যশোর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই যানজট সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-৫ (মনিরামপুর) আসনের দুই প্রার্থীকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
আর্থিক দণ্ডপ্রাপ্ত দুই প্রার্থী হলেন—স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের শহীদ ইকবাল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের গাজী এনামুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রচারণাকালে অতিরিক্ত লোকসমাগম ও শোভাযাত্রার কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রার্থীদের অর্থদণ্ড প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। ভবিষ্যতেও কোনো ধরনের লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে সকল প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com