
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুর ২ আসনে ধানের শীষের পক্ষে প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থনে নেছারাবাদ উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর নির্দেশনায় উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের প্রধান সমন্বয়ক সোহেল রানা মৃধার নেতৃত্বে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সোহাগদলের (৪ নং ওয়ার্ড) বরছাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও উক্ত ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ, মুরব্বি ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা প্রথমে আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী প্রয়্যত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। তারা উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ও দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে আগামী ১২ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে বিজয়ী করে গনতান্ত্রিক হাতকে শক্তিশালী করতে হবে এবং বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের হাতে পিরোজপুর ২ আসনটি উপহার দিয়ে দলের জয় নিশ্চিতে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ভূমিকা রাখতে হবে।
এছাড়া স্বাধীনতা যুদ্ধকালীন সময় সহ এযাবৎ কালে জামায়াতে ইসলামীর সঠিক ইতিহাস জেনে সকলকে তাদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ করা হয় এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
কমিটি গঠন ও আলোচনা সভায় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক নাছির উদ্দীন তালুকদার, সদস্য মাহমুদুল হাসান বাবু, সদস্য এমামুল ইসলাম খোকন, সোহাগদল ইউনিয়নের প্রধান সমন্বয়ক সোহেল রানা মৃধা, সদস্য গোলাম মোস্তফা, গোলাম কিবরিয়া, তপু রায়হান, উজ্জল বিশ্বাস, এনামুল হক রব্বানী, রাহাদুল ইসলাম, নুরুজ্জামান নুরু, আল মামুন মিঠু, জাকির হোসেন, নিজাম হোসেন ফারুক, আজাদ তালুকদার সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply