1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা : সভাপতি- ফারুক, সম্পাদক- লিমন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালিত লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা।
সংবাদ শিরোনাম:

বোচাগঞ্জে ৫ প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় পরিবারে প্রশাসনের সহায়তা

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার ভিউ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের এক হতদরিদ্র রাজমিস্ত্রির পরিবারে ৬ সন্তানের মধ্যে ৫ জনই জন্মগত শারীরিক প্রতিবন্ধী। দারিদ্র্য এতটাই চরম যে কয়েক মাস ধরে তাদের ঘরে মাছ-মাংস জোটেনি। মাংস খেতে না পেয়ে প্রতিবন্ধী ছেলে রাজু টানা সাত দিন ভাত খাওয়া বন্ধ রাখে—যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

পরিবারটির করুণ জীবনচিত্র প্রথম প্রকাশ করে দৈনিক সকালের বাণী। পরে বিষয়টি নিয়ে দৈনিক মানবজমিন-এর মাল্টিমিডিয়ায় ভিডিও প্রকাশিত হলে এলাকা জুড়ে মানবিক প্রতিক্রিয়া তৈরি হয়।

সংবাদ প্রকাশের পর সোমবার (১৯ জানুয়ারি) সকালে পরিবারটির বাড়িতে যান বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান। তিনি অসহায় পরিবারটির খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে শুকনা খাবার ও উন্নতমানের কম্বল প্রদান করেন। পাশাপাশি পরিবারটির স্বনির্ভরতার জন্য ছাগল কিনে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান বলেন,একটি শিশু শুধু মাংসের অভাবে সাত দিন ভাত না খেয়ে থাকে—এটি অত্যন্ত হৃদয়বিদারক। তাই আমরা তাৎক্ষণিক সহায়তা দিয়েছি। নগদ সহায়তার চেয়ে ছাগল দিলে পরিবারটি স্থায়ীভাবে আয় করতে পারবে।

উল্লেখ্য, পাঁচ প্রতিবন্ধী সন্তানসহ পরিবারটিতে মোট সদস্য সংখ্যা আটজন। দীর্ঘদিন ধরে তারা আশ্রয়ন প্রকল্পের একটি ফাটলধরা ঘরে চরম দারিদ্র্য ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করে আসছিল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই মানবিক উদ্যোগে পরিবারটির মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com