1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণশীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ হাত

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

হাড় কাঁপানো শীত আর কুয়াশাচ্ছন্ন বিকেল উপেক্ষা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা সামাজিক সংগঠন। শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ আসর কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার কুঠিপাড়া মডেল মসজিদের উত্তর পাশে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনের মাঠে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মানবিক এই আয়োজনে সভাপতিত্ব করেন মানবতা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আকাশ হোসেন মাসুম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত।
অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম,মো.মুরাদ আহমেদ ও মো. শহিদুল ইসলাম শহীদ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো মুন্না,প্রচার সম্পাদক মো. আল মামুন জীবন, ক্রীড়া সম্পাদক সৈয়দ ইমরান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক নায়েব আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও নারী সদস্যবৃন্দ।
শীতের তীব্রতা যখন জনজীবনকে স্থবির করে তুলেছে, তখন মানবিক সহায়তার উষ্ণ পরশ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতা সামাজিক সংগঠন। সংগঠনটির উদ্যোগে দুস্থ,অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় মানবতা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আকাশ হোসেন মাসুম বলেন,শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট সবচেয়ে বেশি বেড়ে যায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।” তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগই পারে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত বলেন, “মানবতার সেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়,এটি আমাদের নৈতিক কর্তব্য।” তিনি আরও বলেন,শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হন। এই কঠিন সময়ে সামান্য একটি কম্বলও তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শীতার্ত মানুষের মুখে উষ্ণ কম্বল পেয়ে ফুটে ওঠা হাসি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আবেগঘন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। এ সময় উপকারভোগীরা মানবতা সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান,পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত।
এই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করে বিজয় মটরস ও সজীব ইলেকট্রনিক্স। তাদের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
শীতের এই দুঃসময়েও মানবতার পাশে দাঁড়ানো মানবতা সামাজিক সংগঠনের এমন উদ্যোগ এলাকাবাসীর মনে আশার আলো জ্বালিয়েছে এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com