1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার বরগুনায় মৃত শিক্ষিকার নামে ১৩ মাসের বেতন-ভাতা সোনালী আঁশে কৃষকের হাসি: চুয়াডাঙ্গায় বাম্পার ফলন ও চড়া দামে উচ্ছ্বসিত পাটচাষিরা। জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মিলন হাওলাদার এর বিরুদ্ধে নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন
সংবাদ শিরোনাম:

বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা নিয়ে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির প্রচারণা

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার ভিউ

মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ নিয়ে বিশেষ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ পৌর শহরের বিজয়ের চত্বর প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রচারণা “দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সেই সময়ের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়।
এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ, রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
এসব প্রদর্শনী দেখতে উপজেলা কমপ্লেক্স এলাকায় স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সহজ ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন বলেন, “ভোট একটি সাংবিধানিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ভোটারদের সচেতন করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আহাদ আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার এবং বীরগঞ্জ থানার তদন্ত অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিন।
এছাড়াও উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণ এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, ভ্রাম্যমাণ ভোটের গাড়ির এই প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোট বিষয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং ভোটার সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com