1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা
সংবাদ শিরোনাম:

দুমকিতে হামলার শিকার প্রতিবন্ধী পরিবার

  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসতবাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সৌদি প্রবাসী বারেক।  ‎ভুক্তভোগী শাহজালাল (২৭) লেবুখালীর পূর্ব কার্তিকপাশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের সঙ্গে বসবাস করলেও কিছুদিন আগে রাস্তার পাশে একটি নতুন ঘর নির্মাণ করেন। ‎শাহজালালের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) রাত দেড়টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বারেকের নেতৃত্বে একদল লোক তাঁর নতুন বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ঘরের বেড়া, চাল, আসবাবপত্র ও ঘরে থাকা, চাল, মরিচ, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি। ‎শাহজালাল বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে নতুন ঘর তুলেছি। কিন্তু কিছুদিন ধরে সেখানে থাকি না। এই সুযোগে সৌদি প্রবাসী বারেক দলবল নিয়ে রাতের আঁধারে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।’ ‎ভুক্তভোগীর মা রাশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার শ্বশুরের কাছ থেকে বারেক স্থানীয় মাপের ১০ কড়া জমি সাফকবলা দলিল নিয়েছে বলে শুনেছিলাম। তখন আমরা রাস্তার পাশের ওই জমিতে ছেলের বসতবাড়ি তোলার জন্য জায়গা দিই এবং বারেককে অন্য জায়গায় ১০ কড়া জমি ভোগের জন্য দিই। কিন্তু পরে জানতে পারি, শ্বশুর আসলে বারেককে কোনো দলিল দেননি। বিদেশ থেকে ফিরে বারেককে দলিল দেখাতে বললে সে ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে এই হামলা চালায়।’‎তিনি আরও জানান, বারেক মাঝকোলা এলাকায় ১০ কড়া জমি দুই বছর ধরে ভোগদখল করছে। এখন সে দাবি করছে, তাকে ১৫ কড়া জমি দিতে হবে। ‎ভাঙচুরের ঘটনা স্বীকার করে বারেকের শ্যালক শাহজাহান বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে দ্রুত মীমাংসা করা হবে।’ ‎অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com