1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ। কুষ্টিয়ায় মিথ্যা মামলায় পুত্র আটক,শোকে মায়ের মৃত্যু হেফজখানা নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ, আহত কয়েকজন হারানো বিজ্ঞপ্ত
সংবাদ শিরোনাম:

যশোরে পুকুর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক, যশোর
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় কিশোরীর শরীরে কোনো পোশাক ছিল না। স্থানীয়দের ধারণা তাকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পারিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার স্কুল থেকে ফেরার পথে মাহমুদা স্থানীয় মুদি ব্যবসায়ী মেহেদী হাসানের দোকানে যায়। দোকান থেকে রুটি নিয়ে খাওয়ার সময় দোকানির সাথে কথা কাটাকাটি হয়। এরপর মুদি ব্যবসায়ী বিষয়টি মাহমুদার মাকে জানান। খবর পেয়ে মা ঘটনাস্থলে এসে মেয়েকে মারধর করে বাড়ি নিয়ে যান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
পরিবার ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুরে স্থানীয়রা চুল ভেসে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে নিশ্চিত হয় যে সেটি নিখোঁজ মাহমুদার।
স্থানীয়রা জানিয়েছে, তাকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে উলঙ্গ অবস্থায় মৃতদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছে। পরে একই পুকুর থেকে তার জামা ও ওড়না উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাহমুদার বাবা মাওলানা আনিসুর হক বলেন, আমার মেয়ে সাঁতার জানতো না। হয়তো সে পানিতে ডুবে মারা গেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com