1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই
সংবাদ শিরোনাম:
মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই

টেকনাফ থেকে তেতুলিয়া: দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই ‘বদলি’, সাংবাদিকদের পিছু ছাড়ছে না সন্ত্রাসী চাপ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার ভিউ

✍️ বাহাদুর চৌধুরী সম্পাদক ও প্রকাশক।
তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে উঠে আসছে এক ভয়াবহ চিত্র—দুর্নীতির প্রমাণসহ তথ্য প্রকাশ করলেই বদলি করা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে, আর ভয়ংকর চাপে ফেলা হচ্ছে সেই সাংবাদিকদের, যাঁরা এসব অনিয়ম প্রকাশ্যে আনছেন।

টেকনাফ, পিরোজপুর,ভোলা, মনপুরা দ্বীপ,পটুয়াখালী খুলনা, কুমিল্লা, ঢাকা,নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, কুষ্টিয়া, রংপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা কিংবা টেকনাফ থেকে – তেতুলিয়া—যেখানেই সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তথ্য গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ‘জনস্বার্থে বদলি’ করা হয়েছে। অথচ সরকারি বিধিমালা অনুযায়ী, যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার যথাযথ প্রমাণ থাকে, তাহলে সুস্পষ্ট তদন্ত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

যেরকম – সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩(খ) অনুযায়ী,
কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের অভিযোগ উত্থাপিত হলে, যথাযথ তদন্ত ও শুনানির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই তদন্ত ছাড়াই বদলি করা হচ্ছে, যাতে ঐ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান বা বিচার কার্যক্রম ধামাচাপা পড়ে যায়।

ইহাতে দুর্নীতির খবর প্রকাশের পর অনেক সাংবাদিকই বিভিন্ন সন্ত্রাসী চক্র বা ক্ষমতাশালী মহলের রোষানলে পড়ছেন। হুমকি, মামলা, এমনকি শারীরিক হামলার শিকার হচ্ছেন অনেকেই। অথচ বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে একাধিক আইন ও নীতিমালা।
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ৮ ধারা অনুযায়ী,
“কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মী তাদের দায়িত্ব পালনের সময় হুমকি বা হামলার শিকার হলে, তা রাষ্ট্রীয় পর্যায়ে তদন্তযোগ্য ও দণ্ডনীয় অপরাধ।”

জাতীয় গণমাধ্যম নীতিমালা, ২০১৭ অনুসারে:
“গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের তথ্য অনুসন্ধান ও প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা যাবে না।”

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নীতিমালা অনুযায়ী, সরকারি কর্মকর্তার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সেটি আমলে নিয়ে তদন্ত শুরু করার বাধ্যবাধকতা রয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ১৯ অনুযায়ী:
“কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বা অসাধু কর্মকাণ্ডের তথ্য পেলে কমিশন বাধ্য থাকবে তাৎক্ষণিক অনুসন্ধান ও তদন্ত করতে।”
কিন্তু মাঠপর্যায়ে এসব নীতির প্রয়োগ চোখে পড়ছে না বললেই চলে।

এখানে এসে আমাদের মানবাধিকার সংস্থাগুলি ও আমি সাংবাদিক বাহাদুর চৌধুরী দেশের কাছে প্রশ্ন আমরা কি কলম থামিয়ে দেব?
গণমাধ্যম কোনো পক্ষ নয়—সত্যের অনুসন্ধানই যার একমাত্র কর্তব্য। কিন্তু যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই সাংবাদিকদের পিছনে লাগিয়ে দেওয়া হয় সন্ত্রাসী বাহিনী, তাহলে প্রশ্ন উঠে যায় রাষ্ট্রযন্ত্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।

আমি এবং আমাদের সকল সাংবাদিক ও জাতি জানতে চায়:
কেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, কর্মকর্তাদের বদলি করা হচ্ছে?
কেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না?
কেন দুদক নীরব?
এবং সর্বোপরি—গণতন্ত্রে সত্যের জন্য লড়াই করা কি অপরাধ?

উত্তর স্থানে এসে আমার ও আমাদের গণমাধ্যমের দাবি
১. দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়, বরং সাময়িক বরখাস্ত করে তদন্তের আওতায় আনা।
২. সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি ও হামলার বিশেষ তদন্ত সেল গঠন।
৩. দুর্নীতির তথ্য প্রকাশে উৎসাহিত করতে উইসেল ব্লোয়ার সুরক্ষা আইন বাস্তবায়ন।
৪. গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল চালু।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতা আজ এক কঠিন সময় অতিক্রম করছে। সত্যের পক্ষে কলম ধরা যেন অপরাধ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করাই আজ সময়ের দাবি। রাষ্ট্র যদি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে, সত্য বলার অপরাধে সাংবাদিকদের রক্তাক্ত করে—তাহলে ইতিহাস নিশ্চুপ থাকবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com