1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বোরহানউদ্দিনের বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র দে-র পরলোকগমন, এলাকায় শোকের ছায়া
সংবাদ শিরোনাম:

ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার ভিউ

তুহিন দেওয়ান, তজুমদ্দিন

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. নয়ন (২৬) ও আমির হোসেন (২৭)।

স্থানীয়দের অভিযোগ, নিহত দুই যুবক পেশাদার গরু চোর। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করছিলেন। এ সময় গরুর মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা নয়ন ও আমির হোসেনকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়ে ধরা পড়েন এবং স্থানীয়দের গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো অপরাধ সংঘটিত হলে আইন নিজের হাতে না নিয়ে পুলিশের কাছে অপরাধীদের সোপর্দ করাই উচিত। গণপিটুনি আইনগত দিক থেকে গুরুতর অপরাধ এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com