1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা। দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ শিরোনাম:

মনিরামপুরে ড্রোন প্রযুক্তি মাদকবিরোধী অভিযানে এএসআই শহীদুলের নতুন ধারা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১৯ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

যশোরের মনিরামপুর থানায় মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম। আধুনিক প্রযুক্তির যুগে এগিয়ে এসে তিনি প্রথমবারের মতো ড্রোন ক্যামেরা ব্যবহার করে অপরাধীদের ধরতে উদ্যোগ গ্রহন করেছেন। তার এই উদ্যোগে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে ব্যাপক সাড়া। ঢাকুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা হিসেবে তিনি তার এলাকাকে মাদকমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। অপরাধীর পরিচয় নয়, অপরাধই তার কাছে মুখ্য এই মনোভাব নিয়ে কাজ করছেন নিরলসভাবে। এএসআই শহীদুল ইসলাম বলেন, আমি যতদিন ঢাকুরিয়া ইউনিয়নের দায়িত্বে আছি ততদিন কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর ঠাঁই হবে না। প্রয়োজন হলে আরও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ নির্মূল করবো। ড্রোন ক্যামেরার মাধ্যমে তিনি ঢাকুরিয়া এলাকার বিভিন্ন সন্দেহভাজন স্থানে নজরদারি করছেন। অজানা গলিপথ, ফাঁকা মাঠ, বাগান ও জনবিরল স্থানে মাদক সেবন ও বিক্রির তথ্য সংগ্রহ করছেন সরাসরি আকাশপথে। এই প্রযুক্তিগত তৎপরতার ফলে মাদক সেবন ও বিক্রির মতো অপরাধে জড়িত ব্যক্তিরা এখন আতঙ্কে আছে। তিনি মনিরামপুর থানায় যোগদানের পর থেকেই একের পর এক মাদকবিরোধী অভিযানে সাফল্য দেখিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে অনেক মাদক কারবারি ধরা পড়েছে এবং একাধিক মামলাও হয়েছে। তার নেতৃত্বে ঢাকুরিয়ায় মাদক নির্মূলে এসেছে দৃশ্যমান পরিবর্তন। ঢাকুরিয়া ইউনিয়নের বাসিন্দা এক প্রবীণ শিক্ষক বলেন আগে মাদক নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে, কেউ সাহস করে আর মাদক নিয়ে ঘোরবেনা। শহীদুল স্যারের মতো অফিসার থাকলে ভবিষ্যত প্রজন্ম একটা নিরাপদ সমাজ পাবে। এএসআই শহীদুল ইসলামের এই কর্মকাণ্ড এখন এলাকাবাসীর মুখে মুখে। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com