1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যম কি এখন হামলার প্রধান টার্গেট? তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার গ্রেফতার। ৯৯ বছরের লিজের জমি দখল অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপি নাসের রহমান ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির হস্তক্ষেপ চান ভুক্তভোগী কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক এমপি ও যুগ্মসাধারণ সম্পাদক হানিফ সহ আ.লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকা ছাড়ে ৩০ হাজার পার্সেন্টেজ দাবির অভিযোগ
সংবাদ শিরোনাম:

নেছারাবাদে অবৈধ তেল মজুদ: ৪ হাজার লিটার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও কেরোসিন জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার ১৮ লিটার ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়। জব্দকৃত তেল বাজারের মেসার্স নান্টু তালুকদারের গোডাউন থেকে উদ্ধার করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ী নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, জরিমানার পাশাপাশি জব্দ করা তেল সরকার অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই কেরোসিন ও ডিজেলের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি অধিক মুনাফার আশায় তিনি বিপুল পরিমাণ তেল মজুদ করেন, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিলে প্রশাসনের নজরে আসে।
পরবর্তীতে স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের এমন উদ্যোগে বাজারে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com