1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

পটুয়াখালী মির্জাগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার ভিউ

হাফিজুর রহমান খান,
স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ এ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ পরিমল দেবনাথ (৪০) নামে এক মা”দক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ২৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার পূর্ব সুবিদখালী বাজারের শিকদার রোড এলাকায় ভূপাল বিশ্বাসের একটি দোকানঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী বাজারে অভিযান চালায়। বাজারের একটি টিনশেড আধাপাকা মুদি দোকানে তল্লাশি চালিয়ে নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৯ গ্রাম) উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ লাখ ২৮ হাজার ৩০০ টাকা এবং একটি রিয়েলমি-সি১১ মডেলের স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার পরিমল দেবনাথ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃ”ত নারায়ণ দেবনাথের ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ভাড়ায় নেওয়া দোকানে ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) এস. এম. শাহীন পারভেজ জানান, আসামির বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মা”দ”কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জব্দকৃত আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রে”প্তা”র আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মা”দ”কমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com