হাফিজুর রহমান খান,
স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ এ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ পরিমল দেবনাথ (৪০) নামে এক মা"দক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ২৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার পূর্ব সুবিদখালী বাজারের শিকদার রোড এলাকায় ভূপাল বিশ্বাসের একটি দোকানঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী বাজারে অভিযান চালায়। বাজারের একটি টিনশেড আধাপাকা মুদি দোকানে তল্লাশি চালিয়ে নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৯ গ্রাম) উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ লাখ ২৮ হাজার ৩০০ টাকা এবং একটি রিয়েলমি-সি১১ মডেলের স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার পরিমল দেবনাথ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃ"ত নারায়ণ দেবনাথের ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ভাড়ায় নেওয়া দোকানে ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) এস. এম. শাহীন পারভেজ জানান, আসামির বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মা"দ"কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জব্দকৃত আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রে"প্তা"র আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মা"দ"কমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।