1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
মৌলভীবাজারে ৯৯ বছরের লিজের জমি দখল, ডিসির আদেশ ১ বছরেও বাস্তবায়ন হয়নি – ৯০ দিনের RS সংশোধন ফাইল গায়েবের অভিযোগ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের ‘জগৎশ্রী সম্মান’ পেল কলকাতার স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি। কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা ইমরান হোসেন ইউনুস কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো.এনামুল মালিথা জন প্রত্যাশা,উন্নয়ন ও জনসেবার প্রত্যাশাকে ঘিরে সম্ভাব্য প্রার্থীকে নিয়ে স্থানীয় রাজনীতিতে আগ্রহ কুষ্টিয়ার জুগিয়া বালুমহাল নিয়ে হাইকোর্টে রিট,শুনানি ২৮ অক্টোবর মেয়াদোত্তীর্ণ কার্যাদেশ নবায়ন ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগস্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন শুনানির অপেক্ষায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমোহনে মোহন জিউ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন বোচাগঞ্জে মহা নবমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক খোঁজখবর নিল সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। মিরপুর-পোড়াদহ সড়কে গাছ ফেলে ডাকাতি কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, Ipu চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহনে স্পিকারকে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ শিরোনাম:

ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই ছাড়াই তদন্ত প্রতিবেদন প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার ভিউ

হাফিজুর রহমান খান,
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সাফা আ সাদিকের বিরুদ্ধে ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি আর মামলা নং ২৪৪/২৫-এর তদন্তভার হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সাফা আ সাদিকের ওপর ন্যস্ত করা হয়। মামলার বিবাদীরা অভিযোগ করেন, তদন্ত প্রতিবেদন বিবাদীদের পক্ষে দেওয়ার শর্তে ওই কর্মকর্তা তাদের কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

লিখিত অভিযোগে সাবেক সেনা সদস্য রেজাউল করিম, কাদের সিকদার ও মাহমুদা আক্তার উল্লেখ করেন, আমতলী উপজেলার ৫৫ নং ছকনাটা মৌজার এস.এ ১৫০ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন ফজল আলী (পিতা– আইউব আলী)। জোতদার খতিয়ানের হাল ১/১ অংশে মোট ২ দশমিক ৬১ একর জমির মালিক হয়ে তিনি ১৯৭৬ সালের ৮ জুন ৩৫৮ নং দলিলের মাধ্যমে ওই জমি কাশেম আলীর কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে কাশেম আলী ২০১৬ সালের ৫ ডিসেম্বর ৯০৮ নং দলিল এবং ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ১০৫৮ নং দলিলের মাধ্যমে (১ দশমিক ৩৩ + ১ দশমিক ০০) মোট ২ দশমিক ৩৩ একর জমি বিবাদীদের কাছে হস্তান্তর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ক্রয়কৃত ওই জমিতে রোপণকৃত গাছ মামলায় উল্লেখিত আসামিরা কর্তন করলে মোঃ শাহ আলম জমাদার আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তভার দেওয়া হয় হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সাফা আ সাদিককে।

বিবাদীদের অভিযোগ, ঘুষের টাকা দিতে রাজি না হওয়ায় সাফা আ সাদিক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই না করেই তড়িঘড়ি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সাফা আ সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি নন বলে জানান।

এ বিষয়ে আমতলী উপজেলা ভূমি কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন,মৌখিক অভিযোগ পেয়েছি।এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তোশিলদারের সাথে কথা বলব।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com