1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

আলহাজ্ব জামাল উদ্দিন চকেটের নেতৃত্বে ভোলায় গরুর গাড়ি প্রতীকের গণজোয়ার।

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার ভিউ

বাহাদুর চৌধুরী : দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।

ভোলা জেলার জাতীয় পার্টি (বিজেপি)–এর পক্ষে জেলা শ্রমিক পার্টির সভাপতি, গরিব-দুঃখী ও অসহায় মানুষের পরীক্ষিত বন্ধু, ন্যায় ও অধিকার আদায়ে রাজপথের আপসহীন লড়াকু সৈনিক,একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব জামাল উদ্দিন চকেট–এর বলিষ্ঠ নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গরুর গাড়ি প্রতীকের নির্বাচনী প্রচারণা দিন দিন তুঙ্গে উঠছে।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ কনকনে শীত উপেক্ষা করে সকাল ৯টা থেকেই ভোলা জেলা পৌরসভা ৩ নং ওয়ার্ড শ্রমিক পার্টির নেতাকর্মীরা মাঠে নেমে পড়েন। তারা ঘরে ঘরে, দোকানে দোকানে, বাজার ও বিভিন্ন জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আলোচনা চালান।
প্রচারণাকালে নেতাকর্মীরা বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শুধু একজন দক্ষ আইনজীবী ও প্রাজ্ঞ রাজনীতিবিদই নন—তিনি ভোলা জেলার রূপকার, ঐতিহ্যবাহী মিয়া পরিবারের একজন গর্বিত সন্তান। এই পরিবার যুগ যুগ ধরে ভোলার মানুষের উন্নয়ন, শিক্ষা, সমাজসেবা ও রাজনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় আন্দালিব রহমান পার্থ আজ ভোলাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
তারা আরও উল্লেখ করেন, সংসদে ও রাজপথে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বারবার শ্রমজীবী মানুষ, কৃষক, জেলে ও সাধারণ নাগরিকের ন্যায্য অধিকার আদায়ে সাহসী ভূমিকা রেখেছেন। অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তার অবস্থান সবসময়ই স্পষ্ট ও আপসহীন।
আলহাজ্ব জামাল উদ্দিন চকেটের নেতৃত্বে পরিচালিত এই প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—ভোলার মানুষ এবার ন্যায়, উন্নয়ন ও মানবিক রাজনীতির প্রতীক গরুর গাড়ি–এর পক্ষেই ঐক্যবদ্ধ।
ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলাবাসী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবে—এটাই আজ মাঠের বাস্তবতা ও জনতার দৃঢ় প্রত্যাশা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com