1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে মাঠে থাকছে ৬ প্রার্থী,

  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার ভিউ

হাসান হৃদয়, দৈনিক
দক্ষিণের অপরাধ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে (সোমবার, ২৯ ডিসেম্বর) ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী (ফুলকপি) নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন, জাতীয় পার্টি (নাঙ্গল) প্রার্থী মাওলানা কামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব এবং স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রহমত উল্যাহ সেলিম নিজ নিজ প্রস্তাবকারী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়ে লালমোহন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে রবিবার বিকেলে বিএনপির (ধানের শীষ) প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। এ নিয়ে ভোলা-৩ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। এদিকে মো. জহিরুল ইসলাম নামে একজন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ বিষয়ে তিনি জানান, সময় স্বল্পতার কারণে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। তিনি সময় বাড়ানোর জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন।

লালমোহন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোলা-৩ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও নির্ধারিত সময়ের মধ্যে ছয়জন জমা দিয়েছেন। একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে সকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com