1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
কুয়াকাটায় ফের মৃত্যু ডলফি,উপকূলীয় পরিবেশ নিয়ে বাড়ছে শঙ্কা। নেছারাবাদে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাফিন নামের একজন স্কুল ছাত্রের মৃ’ত্যু নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিক রবিউল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশে পক্ষপাতের অভিযোগ গরিবের পাশে দাঁড়ানোই অপরাধ? কলাপাড়ায় সমিতির চাপে বন্ধ ফার্মেসি। তজুমদ্দিনের বাদলীপুর গ্রামে গাছ কাটতে এসে রুনা আক্তার (১৪) নামের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি অভিযোগে নজরুল নামের এক ব্যক্তিকে আটক করেছেন তজুমদ্দিন থানা পুলিশ। তজুমদ্দিন উপজেলায় নতুন ভাবে কবি হিসেবে যুক্ত হয়েছে জিসান রনি। ভান্ডারিয়ায় ১৩ বছরের কিশোরের গেমসে আক্রান্ত হয়ে আত্মহত্যা পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
সংবাদ শিরোনাম:

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ওই আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি রোববার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
রোববার দুপুর পৌনে ২টায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম, মতিবুর রহমান বিপ্লবসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, এর আগে গত বুধবার দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সেদিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দফতর সম্পাদক আখতারুজ্জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘দলের উচ্চপর্যায় থেকে দিনাজপুর-৩ আসনে আমাকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার অংশ হিসেবেই আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে আজ খালেদা জিয়ার পক্ষে এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসন। অতীতের ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই আসনের উন্নয়নমূলক কাজ করতে চাই। এজন্য সবাইকে বন্ধু ও ভাই হিসেবে পাশে থাকার আহ্বান জানাই।’
চেয়ারপারসনের আসনে কেন তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশনার বাইরে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।’
দলীয় সূত্রে আরও জানা যায়, সৈয়দ জাহাঙ্গীর আলম পূর্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১ সালে প্রথমবারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা আরও দুইবার মেয়র নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তবে মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা সংক্রান্ত আদালতের আদেশের কারণে তার প্রার্থিতা বাতিল হয়।
দলীয় সূত্র জানায়, দিনাজপুর-৩ আসন থেকে এবারই প্রথম নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।
এদিকে, খালেদা জিয়ার অপর আসন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে গত শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম, গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com