1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুমিল্লার তিতাসে ট্রাক্টর খালে পড়ে একই পরিবারের ৩ নারী নি”হ-ত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার ভিউ

রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়া একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের চর রাজাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চর রাজাপুর গ্রামের সামছুন্নাহার (৩৫), রোজিনা আক্তার (৩০) ও রীনা আক্তার (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ তিন নারী খালের ঘাটলায় গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দিগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খালে পড়ে যায়। মুহূর্তেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিন নারী। আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কড়িকান্দি-রাজাপুর সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়ক সংস্কার ও ট্রাক্টর চলাচলে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com