1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি

  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়ার পুরাতন কাটাইখানা মোড়ে অবস্থিত রেসিডেন্সিয়াল মডেল স্কুল চত্বরে রবিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি –২০২৫ উপলক্ষে দিনব্যাপী বর্ণিল এক অনুষ্ঠান। শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাগত অগ্রগতি মূল্যায়ন, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় বছরের অন্যতম প্রধান এ আয়োজন।
সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । এ সময় শিক্ষক-শিক্ষিকা,পরিচালনা পর্ষদের সদস্য,অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
সমাবেশে উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোহা.ইমতিয়াজ সুলতান। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মোঃ শাহাবুদ্দিন শেখ। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মোঃ ইমন আলী ।
উদ্বোধনী ভাষণে প্রধান শিক্ষক ফারজানা আক্তার বলেন, এই বছর শিক্ষার্থীদের সার্বিক একাডেমিক উন্নতি সন্তোষজনক। নিয়মিত পাঠদান,সহপাঠ কার্যক্রম এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে রেসিডেন্সিয়াল মডেল স্কুল আজ কুষ্টিয়ার শীর্ষ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ধরে রেখেছে।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা গান,নৃত্য,আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে দর্শককে মুগ্ধ করে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকরা এমন সুবিন্যস্ত ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন,এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আগ্রহ,উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়ায়। তারা ভবিষ্যতেও বিদ্যালয়ে এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
আলোচনা সভা ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি –২০২৫ এর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। দিনব্যাপী এ আয়োজন কুষ্টিয়ার শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার এক অনন্য প্রদর্শনী হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com