1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার ভেড়ামারায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি,পুলিশের ব্যাপক অভিযান

  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডিপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রায় ঘিরে তর্কাতর্কির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং বাজারজুড়ে শুরু হয় ব্যাপক অভিযান।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,মোস্তাকের ছেলে ফাহিম এবং তকাইয়ের ছেলে রিফাতের মধ্যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে হাতাহাতির সৃষ্টি হয়। এ ঘটনার পরপরই বাজারে উপস্থিত লোকজন দুই দলে বিভক্ত হয়ে পড়ে এবং লাঠিসোটা,রড ও হাতুড়ি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে বিএনপি পক্ষের রেজাউল,রবিউল ইসলাম রবি, সিয়াম,তকাই,সিরাজসহ আরও বেশ কয়েকজন আহত হন। জাসদ পক্ষের বশির,সিয়াম (মোস্তাকের ভাতিজা)সহ আরও কয়েকজনও আহত হয়ে পড়েন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর বাজারে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে বাজার ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তবে কোথাও আপত্তিকর কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে কাউকে আটকও করা হয়নি। তবে শওকত নামের এক ব্যক্তির চায়ের দোকান থেকে কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক অভিযোগ করে বলেন,শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জাসদ নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করলে বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাদের বিক্ষোভ না করতে বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে জাসদ কর্মীরা আমাদের লোকজনের ওপর হামলা করে।
তিনি ঘটনার জন্য জাসদকে দায়ী করে দোষীদের শাস্তির দাবি জানান।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। যাতে বিষয়টি আরও না ছড়িয়ে পড়ে সেজন্য তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com