1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ছাত্রশিবির সভাপতির বক্তব্য আমরা চাই এমন প্রজন্ম গড়ে উঠুক যারা হবে সৎ দক্ষ ও দেশপ্রেমিক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,আমরা চাই সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠুক,যারা হবে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। এমন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন,গত জুলাই ও আগস্ট থেকে ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে এমন এক নতুন ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে, যেখানে থাকবে শিক্ষার্থীর কল্যাণ,অধিকার আদায় ও নেতৃত্ব তৈরির কর্মসূচি। ইতিবাচক রাজনীতির এই ধারাবাহিকতার কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি আস্থা রেখেছে,সংগঠনটিও সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি ইমরান বিশ্বাস,ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাহমুদুল হাসান,কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা,কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া এবং অধ্যাপক ড. কামরুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com