1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট
সংবাদ শিরোনাম:

দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

আইডি কার্ডধারীদের বহাল টি.ও লাইসেন্সের দাবিতে জোর প্রতিবাদ

খাগড়াছড়িতে “খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল রাখুন, টি.ও(ট্রেড অর্গানাইজেশন) লাইসেন্স দিন”— এই দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। তিনি আরও বলেন, আমরা কৃষকের সেবা করতে চাই, কিন্তু বারবার নিয়ম পরিবর্তনে আমাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে ক্ষুদ্র সার বিক্রেতারা টিকে থাকতে পারবে না।”

এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সুসময় চাকমা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদনপ্রাপ্ত আইডি কার্ড নিয়ে নিয়মতান্ত্রিকভাবে সার বিক্রি করছি। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পায়, তা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট ছিলাম। কিন্তু হঠাৎ নতুন নীতিমালার কারণে আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, পুরাতন আইডি কার্ডধারীদের বহাল রেখে আমাদের সবাইকে টি.ও লাইসেন্স প্রদান করা হোক।”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালায় অনেক অভিজ্ঞ খুচরা বিক্রেতাকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, যা কৃষকদের সার প্রাপ্তিতে ব্যাঘাত ঘটাতে পারে। তারা বলেন, সার বিতরণ ব্যবস্থায় যারা বছরের পর বছর সৎভাবে কাজ করছেন, তাদের বাদ না দিয়ে বরং স্বীকৃতি দেওয়া উচিত।

মানববন্ধনে বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, কার্যকরী কমিটির সদস্য মোঃ নাঈম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে তারা পরবর্তীতে জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

শেষে সভাপতি সুসময় চাকমা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কৃষকের বন্ধু। আমাদের বাদ দিয়ে কৃষি খাত এগোবে না। তাই দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা হোক।”

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com