1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট
সংবাদ শিরোনাম:

কেশবপুরে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখল নিতে স্বামী স্ত্রীর উপরে হামলা !! স্ত্রীকে শীলতাহানীর অভিযোগ 

  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

কেশবপুর উপজেলার ঈমাননগর গ্রামে হোসেন আলী (৫০) এর বসতবাড়ির দখলীয় জমি জোরপূর্বক দখল নিতে স্বামী-স্ত্রীর উপরে একাধিক বার হামলা করে রক্তাক্ত জখম করেছে। এসময়ে দখলকারীরা জোরপূর্বক তার স্ত্রীর সাথে শীলতাহানী ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

   কেশবপুর থানায় অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ঈমাননগর গ্রামের মৃত নওশের আলীর পুত্র হোসেন আলী (৫০) ১৯৯৭ সালে ঈমাননগর মৌজার এক শতক জমি ক্রয় করে এবং এর সাথে খাস খতিয়ানের ৩ শতক সহ মোট ৪ শতাংশ জমি নিয়ে বসত বাড়ি করে বসবাস করে আসছি। প্রতিবেশী ঈমাননগর গ্রামের মোঃ জব্বার দফাদারের পুত্র আমিনুল ইসলাম (৪৫), হাফিজুর রহমান (৪২), আব্দুস সাত্তার (৪০), আব্দুল খালেক (৪৫), গড়ভাঙ্গা গ্রামের মৃত আকব্বর মোড়লের পুত্র হাকিম (৪০) ও আব্দুর রহিম (৩৫) দলবদ্ধ হয়ে হোসেন আলীর দখলীয় জমি তাদের দাবী করে তাদের উপর বিভিন্ন সময়ে জুলুম, অত্যাচার, নির্যাতন করতে থাকে। তারা গত ৪ অক্টোবর বিকালে তাদের বাড়ির উপরে গিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি হুমকি দিয়ে জমি দখল ছেড়ে দিতে বলে এবং তাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তারা গত ৯ অক্টোবর বিবাদীরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে হোসেন আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে তাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে এবং তার স্ত্রীর উপর শ্লীলতাহানি ঘটিয়ে মারধরের ভয়ভীতি ও খুন জখমের হুমকি দেয়। তাদের ভয়ে আতংকিত হয়ে এখন নিরাপত্তা হীনতায় ভুগছেন।

     এবিষয়ে আমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি দৈনিক স্পন্দনকে বলেন আমরা তাদের উপরে কোনো হামলা করেনি বরং তারা আমার ভাই মাষ্টার আব্দুস সাত্তারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে।

    এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন এবিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com