1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পটিয়ায় রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত। কুমারখালীতে পদ্মায় বালুভর্তি গাড়ি উল্টে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন দীঘিনালায় আকস্মিক বন্যা, পানিবন্দি প্রায় ৫০০ পরিবার খাগড়াছড়িতে হঠাৎ মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টির কারণে বন্যা বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ দীঘিনালায় নিশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের কারাদণ্ড
সংবাদ শিরোনাম:

কঠিন চীবরদান উৎসব উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩১২ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

খাগড়াছড়ি দীঘিনালা শুভ কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার দীঘিনালা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর রোজ সোমবার সকাল সাড়ে ১০ টা বাজে দীঘিনালা জোনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক পিএসসি।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং কবাখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা।

এছাড়া সভায় দীঘিনালা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও বিভিন্ন বিহারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কঠিন চীবরদান বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করতে হবে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বদা স্থানীয় জনগণের পাশে আছে। তিনি উৎসবকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com