1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বিএনপি নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতৃবৃন্দ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
বুধবার (১ অক্টোবর) খোকসা উপজেলায় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. রিপন হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপ কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
রিপন হোসেন বলেন,ধর্ম যার যার,উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে আমাদের সবাইকে একে অপরের পাশে থাকতে হবে। বিএনপি সবসময় এই সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর।
অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলায় যুবদলের আইকন মোহাম্মদ মাজেদুর রহমান মাজেদের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। তারা পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখরভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন।
পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন,রাজনৈতিক ও সামাজিক উদ্যোগে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিএনপি নেতারা জানিয়েছেন,জেলা জুড়ে একই ধরণের কর্মসূচি অব্যাহত রয়েছে। তাদের মতে,ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com