1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
প্রতিবেদনে আর.এস হালনাগাদের পরামর্শ, অথচ ১৪৩ স্মারক ২৩.০৮.২০২৬ আর এস হালনাগাদের ফাইল উপজেলা ভূমি অফিসের টেবিলে। কুমিল্লায় বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের অভিযোগ! বৈধ কাগজপত্র থাকার পরও কাঠবোঝাই গাড়িপ্রতি ২,১০০–২,৬০০ টাকা আদায়ের অভিযোগ, নীরব কেন কর্তৃপক্ষ? অবশেষে ভোলা থেকে বদলি তোতা মিয়া! দীর্ঘদিনের বিতর্কের অবসান, অনিয়মের অভিযোগ তদন্ত করে জবাবদিহি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। বোরহানউদ্দিনের টববী ইউনিয়নে জেলেদের মাঝে ৬০ টন চাল বিতরণ, তালিকায় নাম না থাকায় ক্ষোভ বোচাগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ। আসাননগর ইউনিয়নে ২৭০০ জেলের চাল বিতরণ নিয়ে অনিশ্চয়তা, অনিয়মের অভিযোগ। ভোলা-২-এর গণমানুষের নেতা আবুল কালাম আজাদের নিঃশর্ত মুক্তির দাবি বোরহানউদ্দিন ও দৌলতখানের মানুষের পাশে থাকা জননেতার মুক্তি চান তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা
সংবাদ শিরোনাম:

বরগুনার তালতলীতে সিজারিয়ান অপারেশনে নবজাতকের পেটে কাটা, মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল।

বরগুনার তালতলী উপজেলায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেটে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার মো. হৃদয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসক ডা. নুসরাত জাহান তার সিজারিয়ান অপারেশন করেন। দীর্ঘ সময় পর নবজাতককে স্বজনদের কাছে দেওয়া হলে শিশুর পেটে কাটা চিহ্ন দেখা যায়। কিছুক্ষণ পরেই নবজাতকটি মারা যায়।
প্রসূতির মা রেবা বেগম অভিযোগ করে বলেন, ‘সিজারের পর নাতিকে কাপড়ে জড়িয়ে আমার হাতে দেওয়া হয়। তখন কাপড়ে রক্ত দেখতে পাই। কাপড় খুলে দেখি পেটে ছুরির আঘাত। এ নিয়ে ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি নার্সসহ ক্লিনিক থেকে দ্রুত চলে যান।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে। তবে বিভিন্ন ছবি ও ভিডিওতে নবজাতকের পেটে আঘাতের চিহ্ন স্পষ্ট। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ মেলেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com