1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা : সভাপতি- ফারুক, সম্পাদক- লিমন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালিত লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা।
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেটের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার ভিউ

মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবং ইসলামী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দিনাজপুর শহরের বালুবাড়ী পল্লী শ্রী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দিনাজপুর জেলার কার্যরত ৪০টি তফসিলি ব্যাংক ও ৩টি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। কৃষি ঋণ নীতিমালা, এসএমই মাস্টার সার্কুলার, ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং মাস্টার সার্কুলার এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আলী মাহমুদ। বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

সোনালী ব্যাংক পিএলসি দিনাজপুরের মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান মজুমদার

বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার রায়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এসভিপি ও রংপুর জোনাল হেড মোঃ মতিউর রহমান

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিনাজপুর উত্তর জোনের ডিজিএম নাহিদ আফসান

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালকবৃন্দ—

এসএম সাযযাদ রহমান (মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং সংক্রান্ত সার্কুলার পর্যালোচনা)

মানিক চন্দ্র রায় (কৃষি ঋণ নীতিমালা ও চলমান পুনঃঅর্থায়ন স্কিম)

মোঃ হাবিবুর রহমান (এসএমই মাস্টার সার্কুলার ও চলমান এসএমই স্কিম)

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক পিএলসির ভিপি ও দিনাজপুর শাখা প্রধান মুহাম্মদ হাসানুজ্জামান এবং উপস্থাপনা করেন ব্যাংকের এএফভিপি মোহাম্মদ আব্দুর রশিদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com