1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার

  • আপডেটের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার ভিউ

সিফাত হোসেন
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া থেকে।

রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের আখড়াবাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন একাডেমি প্রাঙ্গণ ও মাজার এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। দর্শনার্থীদের প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন,সম্প্রতি নুরা পাগলার মাজারে হামলার ঘটনায় সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ ও সাধু-ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে লালন শাহের মাজার এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এদিকে মাজার কমিটি ও স্থানীয় বাউল সাধকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, লালন শাহের মাজার কেবল কুষ্টিয়া নয়,বরং গোটা বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বাউল সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু। তাই এর নিরাপত্তা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান,সাম্প্রতিক সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে পুলিশি টহল ও তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে লালন শাহের আখড়াবাড়ির নিরাপত্তার ওপর। ইতোমধ্যে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে বাহিনী প্রত্যাহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। আখড়াবাড়ির খাদেমরা বলেন,বিভিন্ন মাজরে হামলার ঘটনা ঘটছে,আমরা চাই না লালন শাহের মাজারে এ ধরনের ঘটনা ঘটুক। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি। দায়িত্বে থাকা পুলিশের এএসআই জাকির হোসেন জানান,সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালাক্রমে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, প্রতিবছর লালন শাহের দুইটি ধর্মীয় উৎসব উপলক্ষে মাজার এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হলেও সাধারণ সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘটনা এই প্রথম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com