1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে প্রাণ হারালেন এক গৃহবধূ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত গৃহবধূর নাম পারভিন বেগম (৩৮)। তিনি রূপসা উপজেলার যুগীহাটি এলাকার পলাশ শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী পলাশ শেখ ঘরে থাকা লোহার দা দিয়ে স্ত্রী পারভিনকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ (ওয়ার্ড নং ১১+১২)-তে ভর্তি করেন। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও বিকাল ৩টা ২০ মিনিটে পারভিনের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাশ শেখ পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একটি সংসার ভেঙে রক্তাক্ত এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে পারিবারিক কলহ ও সহিংসতার ভয়াবহ পরিণতি নিয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com