1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার হরিপুর সেতুতে লাইট বিকল,ঝুঁকি ও ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া শহরের পাশে অবস্থিত হরিপুর সেতুটি লাইটবিহীন অন্ধকারে ডুবে রয়েছে দীর্ঘদিন ধরে। এর ফলে প্রতিদিন ঝুঁকি ও ভোগান্তিতে পড়ছেন পাশ্ববর্তী দুই ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। রাতের আঁধারে সেতুতে ঘটে যাচ্ছে ছিনতাইসহ নানা ধরনের অঘটন।২০১৭ সালে প্রায় ৭১ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহরের সঙ্গে হরিপুরের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় এ সংযোগ সেতু। নির্মাণকালীন সময়ে সেতুটিতে ৩৬টি বৈদ্যুতিক লাইট স্থাপন করা হলেও নির্মাণের অল্প কিছুদিনের মধ্যেই অধিকাংশ লাইট বিকল হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে আছে সেতুটি। স্থানীয়রা জানান, সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। বিশেষ করে সন্ধ্যার পর অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। পাশাপাশি ছিনতাইসহ নানা অপরাধের সুযোগ তৈরি হয়। এতে আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। সেতুর দেখভালের দায়িত্বে থাকা কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যেই লাইট স্থাপনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র নতুন লাইট বসানোর উদ্যোগ নেওয়া হবে। এ প্রসঙ্গে এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুটিতে নতুন লাইট স্থাপন না হলে বড় ধরনের দুর্ঘটনা কিংবা অপরাধমূলক ঘটনা ঘটতে পারে। তাই মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com