1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ। কুষ্টিয়ায় মিথ্যা মামলায় পুত্র আটক,শোকে মায়ের মৃত্যু হেফজখানা নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ, আহত কয়েকজন হারানো বিজ্ঞপ্ত
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে ইয়াসমিন ট্রাজেডির ৩০তম বার্ষিকী পালন

  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার ভিউ

মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

আজ রোববার (২৪ আগস্ট) দিনাজপুরে পালিত হলো ইয়াসমিন ট্রাজেডির ৩০তম বার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে কতিপয় বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় কিশোরী ইয়াসমিন। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে নিহত হন অন্তত সাতজন নিরপরাধ মানুষ। এরপর থেকে দিনটি ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে দিনাজপুর মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে ইয়াসমিন চত্বর (দশমাইল মোড়) এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশ নারী আন্দোলনসহ বিভিন্ন নারী ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোচনা সভা ও নানা কর্মসূচি পালন করে।

১৯৯৫ সালের ২৪ আগস্ট রাতে দিনাজপুর থেকে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্যরা ইয়াসমিনকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে। ঘটনার প্রতিবাদে পরদিন দিনাজপুরের সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ দমাতে পুলিশ নির্বিচারে গুলি চালায়, এতে সামু, সিরাজ, কাদেরসহ সাতজন নিহত হন।

ঘটনার পর সিআইডি এএসপি আফজাল আহমেদ বাদী হয়ে ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে তৎকালীন পুলিশ সুপারসহ ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। নিরাপত্তাজনিত কারণে মামলাটি রংপুরে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০০৭ সালের ৩১ আগস্ট রংপুর জেলা ও দায়রা জজ আদালত এএসআই ময়নুল ইসলাম, কনস্টেবল আব্দুস সাত্তার ও পিকআপ চালক অমৃত লালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। উচ্চ আদালতেও রায় বহাল থাকে এবং রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতি বছর এ দিবস ঘিরে দিনাজপুরসহ সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে ইয়াসমিনসহ সব নারী নির্যাতনের শিকারদের স্মরণ করা হয়। নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা জানান, ইয়াসমিন ট্রাজেডি কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি নারী নির্যাতনের বিরুদ্ধে জাতির লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com