1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি

  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার ভিউ

খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি।

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে চার যুবক। ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে জানিয়েছেন, চাঁদা না দেয়ায় এই হামলা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তখন তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে বুধবার গুলি বর্ষণের ঘটনার পর তিনি মনে করছেন, চাঁদাবাজরা চাঁদা না পাওয়ায় তার বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে এসে চারজন ভেতরে প্রবেশ করে, যার মধ্যে তিনজন অস্ত্রধারী ছিল। তারা দ্রুত গোলাগুলি চালিয়ে চলে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজে চার যুবককে মাস্ক পরে প্রবেশ করতে দেখা গেছে।
পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের মাধ্যমে আসামিদের শনাক্তকরণের কাজ শুরু করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের শিষ্যরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ঘরের দরজা ও জানালা ভেঙে গেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ বলেন, ঘটনার পর ওই ব্যবসায়ী জানিয়েছেন, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন এসেছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com