1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

যশোরে স্বর্ণের বার সহ আটক

  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার ভিউ

খুলনা জেলা প্রতিনিধি

মোঃ শাহিন হাওলাদার

যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৬৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক আফছার আলী নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

একটি চৌকসদল। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার জিকরা গ্রামের আনোয়ারের ছেলে। । মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে

যশোর সদরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে আফছার আলী নামে ব্যক্তিকে আটক করেন। তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৯১২ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকার মোট আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৯৭ লাখ ৭৬ হাজার ৯৬৮ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আফছার আলী জানান, ঢাকার কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিত সাফল্য অর্জন করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com