1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

সাংবাদিক হত্যার প্রতিবাদে সেতাবগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন।

  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১২ বার ভিউ

মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সংবাদপত্রের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৫) কে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার ঘটনায় এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর হত্যা, নির্যাতন ও হয়রানি চলছে, তা বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা আরও বলেন, সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে স্বাধীনভাবে লিখতে থাকবে। কারও রক্তচক্ষুকেও ভয় করা হবে না।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, মোঃ সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ। এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, বরুন চন্দ্র সরকার, মোশারফ হোসেন, মোঃ আশিকুর ইসলাম, লিখন বনিক শুভ, রাসেল ইসলাম, আবুল ওহাব, লতিফুল ইসলাম ফুল, সাজ্জাদ হোসান, মিজানুর রহমান, মোঃ তনি,মোঃ তারিকুল ইসলাম তপু, দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আসাদ আলী, সহ আজহারুল ইসলাম (রাজা), প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com