1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় স্ত্রী কে শ্বাস রোধে হত্যার অভিযোগ উঠেছে,স্বামী পলাতক।

  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া শহরের হাউজিং এফ ব্লক এলাকায় স্ত্রী উর্মি খাতুনকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রানা খানের বিরুদ্ধে। পুলিশ জানায়,১০ই আগস্ট রাত ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাউজিং এলাকার এফ ব্লকের একটি ভাড়া বাসা থেকে উর্মির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত উর্মি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ২দিন আগে কথা কাটাকাটির এক পর্যায়ে রানা খানের মারপিট ও শ্বাসরোধে উর্মির মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। পরে মরদেহ ঘরে রেখেই পালিয়ে যান তিনি।
নিহত উর্মি ও রানা দম্পতি কাপড় ও খাবারের দোকান দিয়ে ব্যবসা করতেন। হাউজিং এফ ব্লক এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তারা। পুলিশ জানিয়েছে, পলাতক রানাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com