1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সংবাদকর্মী হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসী হামলায় হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।বক্তারা বলেন, চাঁদাবাজির সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে নির্মমভাবে মারধর ও জবাই করে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়বিচারের চরম লঙ্ঘন। সত্য প্রকাশের অপরাধে প্রাণ দিতে হবে—এটি কোনো সভ্য সমাজে কল্পনাতীত। মানববন্ধনে সাংবাদিক নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংসতার সাহস না পায়। একইসঙ্গে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে। এজন্য সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com