1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার মিনি কক্সবাজার খ্যাত পদ্মা-গড়াই মোহনা

  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া প্রতিনিধি।

বাংলাদেশ নদীমাতৃক দেশ—এ কথা সবাই জানে। এই দেশের নদী যেমন আনে অনাবিল আনন্দ ও সৌন্দর্য, তেমনি কখনো কখনো নেমে আসে চরম দুর্দশা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রান্তসীমায় অবস্থিত পদ্মা ও গড়াই নদীর মোহনা যেন এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যা বর্তমানে স্থানীয়দের কাছে পরিচিত ‘মিনি কক্সবাজার’ নামে। পদ্মা নদীর স্রোতধারার সাথে গড়াই নদীর মিতালী সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই মোহনার পাড়ে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অনেকে আসেন অবসর কাটাতে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। সূর্যাস্তের সময় পদ্মার পানিতে প্রতিফলিত লালচে আভা দর্শনার্থীদের মুগ্ধ করে। পাশাপাশি জেলেরা প্রতিদিন ভোর থেকে পদ্মায় মাছ ধরতে নেমে পড়েন। বিশেষ করে সুস্বাদু পদ্মার ইলিশ, যা সারা দেশে এমনকি আন্তর্জাতিকভাবেও পরিচিত। এসব মাছই তাঁদের জীবিকার মূল উৎস। তবে শুধু আনন্দের নয়, এই নদী অনেক কষ্টের কথাও বলে। পদ্মার ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা। অনেক পরিবার নদীগর্ভে হারিয়েছে তাদের সহায়-সম্পদ। সরকারের পক্ষ থেকে নদী শাসনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়রা বলছেন, তা পর্যাপ্ত নয়। স্থানীয়দের দাবি, এই ‘মিনি কক্সবাজার’ এলাকাটি যদি সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তবে তা হতে পারে কুষ্টিয়াবাসীর জন্য নতুন সম্ভাবনার দুয়ার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com