1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া প্রতিনিধি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ কুষ্টিয়া সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,কুষ্টিয়া সদর এবং জেলা শিক্ষা অফিস,কুষ্টিয়ার যৌথ আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার মান্যবর জেলা প্রশাসক,জনাব তৌফিকুর রহমান এবং সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদরের উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফছার উদ্দিন ফাজিল মাদরাসার প্রিন্সিপ্যাল জনাব মোঃ রেজাউল করিম এবং পবিত্র গীতা পাঠ করেন কুষ্টিয়া সদর উপজেলার পরিসংখ্যান অফিসার শ্রী সুখেন কুমার পাল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব শামীম আহমেদ খান স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং এই স্কিমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের পক্ষে কোওয়াতুল ইসলাম মাদরাসার মোঃ তাহরিম হোসেন ও বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজের মোছাঃ শিয়া খাতুন, অভিভাবকদের পক্ষে মোঃ মোশাররফ হোসেন এবং শিক্ষকদের পক্ষে কুষ্টিয়া হাইস্কুলের শিক্ষক জনাব মোঃ আশরাফুল ইসলাম তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব আবু তৈয়ব মোঃ নুছরুল্লাহ পানী এবং কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমিন। তাঁরা তাঁদের বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের মতো উদ্যোগগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও ভালো করতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব তৌফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন,শিক্ষার উন্নয়নের মাধ্যমেই একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব।

তিনি বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান এবং এই ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বক্তব্য পর্ব শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রোকনুজ্জামান তাঁর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে কোওয়াতুল ইসলাম কামিল মাদরাসার প্রিন্সিপ্যাল জনাব মোঃ আরিফুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com