1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় অভিযানে ছুরিকাঘাতে আহত ডিবি পুলিশ কর্মকর্তা,আটক আওয়ামী লীগ নেতা ও তার ছেলে।

  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০২ বার ভিউ

কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানের সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইসরাফিল। শনিবার (২৬ জুলাই) দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় সংলগ্ন ভূমি অফিস গলির পলান বক্স রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসআই ইসরাফিলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম। তিনি জানান, “রক্তাক্ত অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হয়। তবে এখন তার অবস্থা আশঙ্কামুক্ত।”

এই হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ হারুন ও তার ছেলে প্রণয়কে আটক করেছে। আটক হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত হারুন ও তার ছেলে প্রণয় এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ডিবি পুলিশের কুষ্টিয়া ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, “আমাদের এসআই ইসরাফিল অভিযান চলাকালীন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com