1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া বিএনপি ও জননেতা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মেজবাউর রহমান পিন্টু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, পৌর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মতিন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ। বক্তব্যে কাজল মাজমাদার বলেন, “স্বৈরাচারী সরকারের ১৭ বছরের দমন-পীড়নেও আমরা মাথা নত করিনি। ষড়যন্ত্র করে কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারবে না।” তারেক রহমান এদেশের গণতন্ত্রকামী জনগণের আশার প্রতীক। তাকে হেয় করে রাজনৈতিকভাবে লাভবান হওয়া যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে এ অন্যায়ের জবাব দেব।”নেতৃবৃন্দ অবিলম্বে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান। সমাবেশের সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামীমুল হাসান অপু বলেন, “এনসিপি এখনো আঁতুড়ঘর থেকে বের হতে পারেনি। তারা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র করছে। জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে।” তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে হাসিনা-মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না।”তিনি ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর ষড়যন্ত্রের কথা স্মরণ করে সতর্ক করে বলেন, “আপনারা যদি গায়ে পড়ে বিএনপিকে আক্রমণ করেন, তাহলে জবাব দেয়া হবে“তারেক রহমানকে নিয়ে যেভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কটুক্তি ও ষড়যন্ত্র করা হচ্ছে, তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com