1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা আমতলীতে অপহরণ মামলা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট:
সংবাদ শিরোনাম:

শান্তি ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায়

  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার ভিউ

মো:সাবিত হোসাইন
স্টাফ রিপোর্টার।

অপরাধপ্রবণ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে নিরলস কাজ করছে পুলিশ। মোঃ মেহেদী হাসান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে এই লক্ষ্যে নানান উদ্যোগ নিয়ে চলেছেন। রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক দ্বন্দ্ব দূর করতে কাজ করে চলেছেন। অপরাধীদের আইনের আওতায় এনে সমাজে স্থিতিশীল ও আস্থার পরিবেশ তৈরি করেছেন। ফ্যাসিস্ট এর দোসররা যারা নানাভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান হত্যা মামলার জট খুলতে সক্ষম হয়েছেন। এ বছরের ১০ জুন মধুপুর পশুরহাটে হত্যার শিকার হন বিদেশ ফেরত ব্যবসায়ী টুটুল। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। দ্রুততার সঙ্গে এই হত্যাকাণ্ডের জট খুলে ফেলে পুলিশ। এলাকায় চাঁদাবাজির পরিবেশ তৈরি ও হাট দখলে নিতে আতংক সৃষ্টির জন্য সন্ত্রাসী কালু বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়। কালুর ভাগ্নে রাজু, সুটার লিটনসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকীদের ধরতে এখনো অভিযান চালাচ্ছে পুলিশ।
চলতি বছরের জানুয়ারি হতে ৩০ শে জুন পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে জিআর, সিআর মামলা নিষ্পত্তি হয়েছে ১০০ টির মত। আর ওয়ারেন্ট তামিল হয়েছে অন্তত: ২৫০টি। এ সময়ে চোর, ডাকাত, ছিনতাইকারী, দুষ্কৃতিকারী, সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী ১০০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় সাফল্য এসেছে বিভিন্ন ধরনের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে। আলোচনার মাধ্যমে এমন ৪ শতাধিক অভিযোগ নিষ্পত্তি করেছেন তিনি।
ঝাউদিয়ার বৈদ্যনাথপুরে এক অস্থির পরিবেশ ছিলো। প্রায়ই গোলাগুলি, মারামারি হতো। গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম আতঙ্কে বসবাস করতো। গত ৫ মাস হলো এই গ্রামে শান্তি ফিরে এসেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বাংলাদেশ পুজা উদযাপন ফন্ট এর নেতৃবৃন্দ এবং গ্রামের প্রভাবশালীদের সঙ্গে দফায় দফায় বসে আলোচনা করে সমাধানে এসেছেন। এখন ওই গ্রামে স্থিতিশীলতা ফিরে এসেছে। তারপরও পুলিশ নিয়মিত টহল দিচ্ছে সেখানে। পুরো থানা এলাকাজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com