1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা আমতলীতে অপহরণ মামলা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট:
সংবাদ শিরোনাম:

বড় ভাবিকে ধর্ষণ মামলায় কারাগারে দেবর।

  • আপডেটের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার ভিউ

মোঃ মনিরুল ইসলাম
সদর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিলাইদাহ কসবা গ্রামে বড় ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর নাইম শেখ (১৭)–কে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠিয়েছে । মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৭ জুলাই) গভীর রাতে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে। নাইম শেখ ওই গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত নাইম শেখ ও তার বড় ভাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার রাতে বড় ভাই বালুর নৌকার কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে গেলে গৃহবধূ ঘরে একা ছিলেন। এই সুযোগে নাইম ঘরে ঢুকে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী জানান, তার দেড় বছরের শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে নাইম তাকে ধর্ষণ করে। এর আগেও কয়েকবার অনাকাঙ্ক্ষিত আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার পর তিনি স্বামীকে বিষয়টি জানান। পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হলে স্থানীয় একদল ব্যক্তি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু শেষ পর্যন্ত আশ্বাসে আস্থা না রেখে গৃহবধূ বাবার সঙ্গে থানায় গিয়ে মামলা করেন।

মঙ্গলবার দুপুরে নাইম শেখকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ধর্ষণের অভিযোগে নাইম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com