1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা আমতলীতে অপহরণ মামলা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট:
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় রয়েল এক্সসিলেন্স স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদের ঝগড়া নিয়ে থানায় অভিযোগ, পরবর্তীতে আলোচনার মাধ্যমে মীমাংসা

  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার রয়েল এক্সসিলেন্স স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ঘটিত অপ্রীতিকর একটি ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পরবর্তীতে তা আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া থানায় হাজির হয়ে মেহেরপুর জেলার শুভ রাজপুর গ্রামের বাসিন্দা মোঃ জহির হোসেন (৫০) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলে মাইনুর রহমান নিলয় (১৫), রয়েল এক্সসিলেন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। কলেজের আবাসিক ভবনে বসবাসরত অবস্থায় একই শ্রেণির ছাত্র মঈন রহমান ওরফে দুর্জয় (১৬) এবং সিয়াম হোসেন (১৫) তাঁর ছেলেকে মারধর ও হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২ জুলাই দিবাগত রাত ১টার দিকে উক্ত দুই ছাত্র পরিকল্পিতভাবে নিলয়কে ডেকে নিয়ে মুখ ও হাত-পা বেঁধে বেল্ট দিয়ে মারধর করে। পরবর্তীতে সে বাথরুমে আশ্রয় নিলে দরজায় ছিদ্র করে, পানি ঢেলে বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টাও করা হয়। একপর্যায়ে দরজা ভেঙে তাকে বের করে পুনরায় হুমকি ও মারধর করা হয়। তবে পাশের রুমে থাকা শিক্ষক মোঃ লিখন এসে তাকে উদ্ধার করেন। তবে তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর ভিন্ন চিত্র সামনে আসে। পুলিশি তদন্তে জানা যায়, ঘটনাটি ছিল মূলত কিছু ছাত্রের মধ্যে মজা ও চ্যালেঞ্জ ভিত্তিক আচরণ, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। একপর্যায়ে নিলয় নিজেই প্যান্ট খুলে দিতে চ্যালেঞ্জ জানায় এবং ইয়ার্কির মধ্যে বাথরুমে গিয়ে লুকায়। পরে ভয় পেয়ে সে বিষয়টি ভয়াবহভাবে ব্যাখ্যা করে বাবাকে জানায়। পরে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। অভিযোগকারী জহির হোসেন নিজেই স্বীকার করেন, ভুল বুঝাবুঝির ভিত্তিতে অভিযোগ দায়ের করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে পেরে তিনি অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার কারণে বিষয়টি বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com