1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

৯৮ বছরের ভোগদখলীয় জমি নিয়ে দখলবাজির অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা

  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৯ বার ভিউ

🖊️ ইয়াসমিন বেগম,

ভোলা: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওমরপুর এলাকার গাপুরিয়া মাদ্রাসার সংলগ্ন একটি জমি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, প্রায় একশ’ বছর ধরে ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন ওয়ারিশ পরিবারেরই প্রভাবশালী সদস্য সানাউল্লাহ।

ঘটনার সূত্রপাত গত ২৮ জুন ২০২৫, শুক্রবার সকাল ১০টায়। সরেজমিনে দেখা যায়, পূর্বের একটি পুরনো দোকানঘর ভেঙে সেখানে নতুন করে টিনের ঘর নির্মাণ কাজ চলছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জমির বর্তমান দাবিদার মানিক মেম্বার বলেন,

“আমার দাদী হাজেরা খাতুনের মৃত্যুর পর আমি ওয়ারিশ হিসেবে দীর্ঘ ৯৮ বছর ধরে এই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। হঠাৎ সানাউল্লাহ ও তার লোকজন এসে আমার পুরনো দোকানঘর ভেঙে নতুন ঘর তুলছে, কোনো পূর্ববার্তা ছাড়াই। আমি বাধা দিলে তারা আমাকে মারধরের হুমকি দেয়।”

অন্যদিকে সানাউল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়, তারা সাহা পরিবার থেকে ২০ দিন আগে জমিটি কিনেছেন। তবে এখনো পর্যন্ত তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে মানিকের দাবি।

স্থানীয়রা জানান, ঘটনার পর চরফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

উল্লেখযোগ্য যে, উত্তপ্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও চরফ্যাশন উপজেলা যুবদলের কয়েকজন সদস্য দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং জমির বৈধ কাগজপত্র উপস্থাপন করে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।

তবে উদ্বেগের বিষয় হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

📌 ঘটনার সর্বশেষ আপডেট জানতে আমাদের পেজ ও পোর্টালের সাথে থাকুন।
📞 আপনার এলাকার খবর জানাতে ইনবক্স করুন বা সরাসরি প্রতিনিধিদের জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com