
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
মোঃ মিজানুর রহমান মজনু
কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী (৭০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলী খোকসা উপজেলা সাতপাকিয়া গ্রামের মৃত আকমত প্রমানিকের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনাই শেখের সাথে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখের নেতৃত্বে কয়েকজন মিলে মোহাম্মদ আলীর বাড়িতে হামলা করে। এ সময় তাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে নিহতের স্বজনেরা এসে তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
Leave a Reply