1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ফাস্টফুড দোকান ‘আড্ডা’কে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৭ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

পচা-বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে যশোর শহরের একটি ফাস্টফুড দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ জুন) দুপুরে ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়কের সার্কিট হাউজের সামনে অবস্থিত ‘আড্ডা’ নামে ওই খাবার দোকানে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব (ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন) এর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

অভিযানের সময় ‘আড্ডা’ ফাস্টফুড দোকানের রান্নাঘরে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। রান্নাঘরে সংরক্ষিত ছিল বিভিন্ন ধরনের পচা ও বাসি খাবার, যার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসব খাবার জব্দ করে পরে ডাস্টবিনে ফেলা হয়। একইসাথে দোকানের সার্বিক পরিবেশও অস্বাস্থ্যকর ও ভোক্তা নিরাপত্তা পরিপন্থী বলে চিহ্নিত করা হয়।

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘আড্ডা’ ফাস্টফুডের মালিক মোহাম্মদ আব্দুল ওয়াহাবের ছেলে নেছার চৌধুরীকে কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। ভবিষ্যতেও যশোরে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এছাড়া ভোক্তাদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান, যদি কোথাও খাদ্য অনিয়ম, প্রতারণা বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন দেখা যায়, তাহলে যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করতে বলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com